Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বঙ্কিমের গল্পে আলমগীরের সঙ্গে ঋতুপর্ণা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০১:৪১ এএম

বঙ্কিমের গল্পে আলমগীরের সঙ্গে ঋতুপর্ণা

Advertisement

কলকাতার ‘আমার লবঙ্গলতা’ ছবিতে অভিনয় করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা আলমগীর। বাপ্পা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এ ছবিতে আলমগীরের সঙ্গে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত।

করোনার আগে অভিনিত ছবিটির ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে কিছু দিন আগে। ট্রেলার মুক্তির দিন ঋতুপর্ণা বলেন, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রজনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। কিছুদিন আগেই দত্তা মুক্তি পেয়েছে। সেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। আর লবঙ্গলতা বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে। সাহিত্যনির্ভর ছবি সবসময় ভালো হয়।

তিনি আরও বলেন, কঠিন ভাষাকে সহজ করে, সাহিত্যরস ঠিকঠাক রেখেই ছবিটি বানিয়েছেন বাপ্পা। এক নারীর দুই রূপ এই ছবিতে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

উপন্যাস অনুযায়ী ছবিতে ঋতুপর্ণার বিপরীতে থাকবেন বাংলাদেশের আলমগীর এবং কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত।

Advertisement

বঙ্কিমের গল্প

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম