Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আম্বানীদের নিমন্ত্রণে যাওয়ার পথে বিপাকে দীপিকা, সামাল দেন রণবীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১২:৪৯ পিএম

আম্বানীদের নিমন্ত্রণে যাওয়ার পথে বিপাকে দীপিকা, সামাল দেন রণবীর

Advertisement

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মা হবেন দীপিকা পাড়ুকান। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই সেই খবর জানিয়েছেন হবু মা। বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর বাবা-মা হওয়ার গুঞ্জন ছিল আগেই।

সুখবর দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল দীপিকা-রণবীরকে। যাচ্ছেন জামনগরে। আম্বানীপুত্র অনন্তের প্রাক্-বিবাহের অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে। গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে উত্তেজিত হয়ে পড়েন অনুরাগীরা। হবু-মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকেই। আর সেই পরিস্থিতিতে দায়িত্বশীল স্বামীর ভূমিকায় অবতীর্ণ হন রণবীর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখেন অভিনেতা।

দীপিকার হাত ধরেছিলেন, যাতে কোনো অসুবিধা না হয়। দীপিকা এমনিতে সব সময় হাসিখুশি থাকেন। তবে হবু মা যেন এখন একটু বেশিই খুশি। আনন্দ ছড়িয়েছে তার চোখেমুখে। 

‘বাফটা অ্যাওয়ার্ড’-এর সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তার পর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু তার পরও প্রকাশ্যে অভিনেত্রী বা রণবীর সিং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা থেকে তার অনুগামী, সামাজিক মাধ্যমে সবাই শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

দীপিকা রনবীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম