Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে দীপিকা-রণবীরের ছবি থেকে বাদ পড়েছিলেন ক্যাটরিনা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম

যে কারণে দীপিকা-রণবীরের ছবি থেকে বাদ পড়েছিলেন ক্যাটরিনা!

Advertisement

প্রেম সম্পর্ক ভাঙলেও সেই তিক্ততার প্রভাব নিজেদের পেশাদার জীবনে পড়তে দেননি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকান। ব্রেকআপের পরও রুপালি পর্দায় তাদের রসায়ন মুগ্ধ করেছে। সাবেক প্রেমিকার সঙ্গে এখনো হ্যাং আউট করেন রণবীর। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর দীর্ঘ সাত বছর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করেছেন রণবীর। 

শোনা যায়, ‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটে ঘনিষ্ঠতা বেড়েছিল দুজনের। প্রেম ভাঙার পর ক্যাটরিনার সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেন রণবীর কাপুর। সম্প্রতি ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক নিয়ে সামনে এলো অজানা তথ্য!

ক্যাটরিনা নিজের মুখে জানিয়েছেন সে কথা। ক্যাটরিনা জানিয়েছেন, ‘বাঁচনা ইয়ে হাসিনো’ ছবির চার নম্বর নায়িকা ছিলেন তিনি। কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল, তবে শেষ মুহূর্তে তার চরিত্রটা বাদ পড়ে! কারণ সেই সময় দীপিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রণবীর। ছবিতে দীপিকা বাদে অপর দুই নারী চরিত্র থাকলেও বিপাশা বসু বা মিনিশা লাম্বা নয়, এই ছবি দর্শক মনে রেখেছে রণবীর-দীপিকার সিলিজিং হট কেমিস্ট্রির জন্যই। 

ক্যাটরিনা কাইফ জানান, ‘আমি এই ছবির চতুর্থ নায়িকা ছিলাম; সেই চরিত্র কেটে দেওয়া হয়’। 

ছবিটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়। রণবীর ও দীপিকা দুজনের ক্যারিয়ারের দ্বিতীয় রিলিজ ছিল এটি।

Advertisement

ক্যাটরিনা দীপিকা রণবীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম