Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এটা ব্যতিক্রম এক অনুভূতি, বললেন অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৮:৪২ পিএম

এটা ব্যতিক্রম এক অনুভূতি, বললেন অভিনেত্রী

Advertisement

ঘর সামলাতেই সময় শেষ, নিজের খেয়াল রাখার জন্য একটুও সময় পান না। এমনটি বলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।

গত বছরের আগস্টে মা হয়েছেন ভারতীয় এই অভিনেত্রী। পুত্র কোয়া ফনিক্স পৃথিবীতে আসার পর থেকে তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে ইলিয়ানার দিনরাত। যে কারণে নিজের খেয়ালও রাখতে পারছেন না।

শনিবার মধ্যরাতে ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে নিজের অবর্ণনীয় সংগ্রামের কিছু কথা তুলে ধরেছেন তিনি।

ইলিয়ানা লেখেন, ‘বহুদিন পর, নিজের কোনও ছবি তুলেছি কিংবা পোস্ট করেছি। একজন পুরোদস্তুর মা হওয়া এবং ঘর সামলাতে গিয়ে আমি নিজের জন্য কোনও সময় খুঁজে পাই না। সত্যি বলতে, এই দিনগুলো খুব কঠিন। আমি অভিযোগ করছি না, কারণ আমার জীবনে সবচেয়ে সুন্দর প্রাপ্তি এই সন্তান। তবে আমরা আসলে প্রসবোত্তর বিষণ্ণতার বিষয়ে খুব একটা কথা বলি না। এটা খুব বাস্তব এবং ব্যতিক্রম এক অনুভূতি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি প্রত্যেক দিন চেষ্টা করছি, নিজেকে কিছুটা ভালো রাখার জন্য। এরমধ্যে ৩০ মিনিটের ব্যায়াম ও পাঁচ মিনিটের গোসল বেশ কাজে দেয়। কিন্তু কখনও কখনও এটুকু সময়ও পাই না। এজন্য আমি চাচ্ছি এখানে (সোশ্যাল মিডিয়া) নিয়মিত হতে এবং নতুন এই অধ্যায়ের কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করতে।’

Advertisement

ব্যতিক্রম অনুভূতি অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম