Logo
Logo
×

Advertisement

বিনোদন

অবশেষে প্রস্মিতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অনুপম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১০:১৮ এএম

অবশেষে প্রস্মিতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অনুপম

Advertisement

এবারের ফাল্গুনে বাউণ্ডুলে ঘুড়ি যেন ভালোবাসায় বাঁধা পড়ল। তৃতীয়বারের জন্য বিয়ে করলেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রস্মিতা পাল। তারও এটা দ্বিতীয় বিয়ে। তবে ২ মার্চ নয়, ১ মার্চ হয়েছে তাদের বিয়ে। কথামতোই ২ মার্চ অনুষ্ঠিত হলো তাদের বিবাহোত্তর সংবর্ধনা। 

জানা যায়, ১ মার্চ দুই পরিবারের সবার উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তারা। এলাহি আয়োজন নয়, বরং সাদামাটাভাবেই সেটা করেছেন গায়ক-গায়িকা। 

প্রসঙ্গত, ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার পর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার পর থেকে সমাজমাধ্যমে শুরু হয় ট্রলিং। যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছেন নেটাপাড়ার একটি বড় অংশ। তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে শুরু হয় একই ঘটনা।

যদিও বিয়ের দিন কয়েক আগেই অনুপমের স্ত্রী প্রস্মিতা ভারতীয় একটি পত্রিকাকে বলেছিলেন, ‘ট্রলিংয়ের জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দুজন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না।’

পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারের মতে, অনুপম ও প্রস্মিতার আলাপ পরিচয় বহু বছরের। যদিও এত দিন ছিল কেবলই পেশাগত আলাপ। তার পর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম।

Advertisement

প্রস্মিতা সাত পাক বাঁধা অনুপম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম