Logo
Logo
×

Advertisement

বিনোদন

১৩ কোটিতে ‘ডন থ্রি’ সিনেমা করতে রাজি হয়েছেন কিয়ারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম

১৩ কোটিতে ‘ডন থ্রি’ সিনেমা করতে রাজি হয়েছেন কিয়ারা

Advertisement

‘ডন থ্রি’তে অভিনয়ের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। 

বলিউড হাঙ্গামা জানিয়েছে, নতুন ছবির জন্য তিনি যে পারিশ্রমিক পাচ্ছেন সেটা ১৩ কোটি রুপি; যা তার নিজের ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ।

অফিসিয়াল ঘোষণায় বলিউডে চলে এসেছে নতুন ‘ডন’, রণবীর সিং। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমটির কাছে দাবি করেছে, নায়িকা চরিত্রের জন্য কিয়ারা ও কৃতি স্যানন দুজনকে ভেবেছিলেন নির্মাতা ফারহান আখতার। এর মধ্যে নায়ক রণবীর সিং জানান, কিয়ারার সঙ্গে তার বাস্তব জীবনেও বেশ ভালো বন্ধুত্ব। ফলে শুটিংয়ে তা কাজে দেবে। এজন্য শেষমেশ কিয়ারাকে বেছে নেওয়া হয়।

বর্তমানে কিয়ারার হাতে আরও একটি সিনেমার কাজ রয়েছে। সেটার নাম ‘ওয়ার ২’। এই সিনেমার জন্য তিনি যে পারিশ্রমিক নিয়েছেন, তা ‘ডন থ্রি’র মোটে অর্ধেক!

কিয়ারা আদভানি কিছুটা পরিচিতি পান ২০১৬ সালের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। তাকে মূলত তারকা খ্যাতি দেয় ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কবির সিং’। এরপর থেকে দারুণ দাপটে বড় বড় ছবি করে চলেছেন সুদর্শনা এই অভিনেত্রী। 

Advertisement

ডন ৩ অভিনয় কত কোটি পান কিয়ারা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম