Logo
Logo
×

Advertisement

বিনোদন

অবশেষে হয়ে গেল কাঞ্চন-শ্রীময়ীর ফুলশয্যা, যা বললেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:২৮ এএম

অবশেষে হয়ে গেল কাঞ্চন-শ্রীময়ীর ফুলশয্যা, যা বললেন অভিনেত্রী

Advertisement

টালিউডের অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গত শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় তাদের বিবাহ অনুষ্ঠান। 

নতুন জীবন শুরু করেই শ্রীময়ী বদলে ফেলেছেন পদবি। নিজেকে বার কয়েক ‘মিসেস মল্লিক’ বলে সম্বোধনও করছেন। এ মুহূর্তে বিধায়ক-অভিনেতার টালিগঞ্জের ফ্ল্যাটেই সংসার পেতেছেন শ্রীময়ী। রোববার ছিল কালরাত্রি, সোমবার বৌভাত ও ফুলশয্যা। সকালে ছিল ভাত-কাপড়ের অনুষ্ঠান। 

শ্রীময়ী স্থানীয় একটি গণমাধ্যমকে বলেছেন, ‘কাঞ্চন আমাকে তো কিছুই করতে দিচ্ছে না, একটু চা-ও বানাতে দিচ্ছে না। বলছে, শুধু বিশ্রাম নাও, আর মুগ্ধ হয়ে দেখছে।’ 

আরও পড়ুন: আবার বিয়ের পিঁড়িতে কাঞ্চন

আজ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের অনুষ্ঠান। এ মুহূর্তে নতুন স্ত্রীকেই গোটা সময়টা দিচ্ছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন। স্ত্রীকে শুধুই আরাম করার পরমার্শ দিয়েছেন। শ্রীময়ীর কথায়, ‘আমাকে ও এবং ওর দাদা-বৌদি কেউই কোনো কাজ করতে দিচ্ছে না। তবে সোমবার ঘরোয়া বৌভাত, খানিক জোর করেই বলেছি, রাতে মাংস রান্না করব ও মটন বিরিয়ানি হবে।’ 

শ্রীময়ীর কথায়, আমাকে মুগ্ধ হয়ে দেখছে আর কাঞ্চন বলছে, ‘বিয়ের পর তোকে অদ্ভুত সুন্দর লাগছে’। আসলে বিয়ের আগে তো প্রেমটা করিনি, আমরা সব সময় আলোচনা করতাম বিভিন্ন বিষয় নিয়ে। এখন প্রেম করার সুযোগ পাচ্ছি।’ 

শুধুই যে সারা দিন স্ত্রীকে নয়ন মেলে দেখছেন, তেমনটা নয়, স্বামীর দায়িত্ব-কর্তব্যও পালন করছেন কাঞ্চন। বিয়ের পর সোনার নোয়াবাঁধানো ও সোনার চেন দিয়েছেন স্ত্রীকে। আজ অনুষ্ঠান হচ্ছে মল্লিকবাড়িতে।

Advertisement

কাঞ্চন শ্রীময়ী ফুলশয্যা অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম