Logo
Logo
×

Advertisement

বিনোদন

মুরাদ নূরের সুরে জমিরের কথায় রুনা বিক্রমপুরীর নতুন গান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১০:৩২ পিএম

মুরাদ নূরের সুরে জমিরের কথায় রুনা বিক্রমপুরীর নতুন গান

Advertisement

বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার মুরাদ নূর। বেছে বেছে কাজ করে ইতোমধ্যে নিজস্বতা তৈরি করেছেন। এবার প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরীর কণ্ঠে সুর তুলে দিলেন তিনি।

লেখক ও সাংবাদিক জমির হোসেনের কথায় ‘মনটা নে তুই’ শিরোনামে একটু ভিন্ন মাত্রার গান শ্রোতাদের জন্য করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এ গানটির সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। আসছে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ এবং একই দিনে স্টুডিও শৈল্পিকের প্রথম বর্ষপূর্তিতে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে। 

নতুন এ গান প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, প্রবাসী বন্ধু সাংবাদিক জমির হোসেনের বেশ কয়েকটি গান সুর করেছিলাম। করোনাকালীন আর সেগুলো প্রকাশিত হয়নি। এবার পর্যায়ক্রমে সেগুলো প্রকাশের উদ্যোগ নিলাম। মেধাবী কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরী আশানুরূপ গেয়েছেন। বিশ্বাস করি, সঙ্গীত পিয়াসু সবার ভালো লাগবে। 

গীতিকার জমির হোসেন বলেন,সংবাদ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। সংস্কৃতি চর্চা এত সহজ নয় বিশেষ করে গান লেখা অনেক কঠিন। কারণ গানের মাত্রার একটা বিষয় থাকে। তবু চেষ্টা করেছি, বাকিটা শ্রোতারা বলবেন। সুরকার মুরাদ ও শিল্পী রুনা গানটিতে দরদ দিয়ে কাজ করেছেন। আশা করি দর্শক-শ্রোতারা ঠকবেন না।

কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরী বলেন, ভালো লাগছে মুরাদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে। তিনি বেশ রুচিশীল মানুষ। চেষ্টা করেছি সুরকারের চাহিদা মতো গাওয়ার। বাকিটা শ্রোতারা বলবেন। গানটি বিশেষত্ব হলো শুনলেই কেমন একটা ঘোরে পড়তে হয়। ভীষণ মায়াবি। 

বাংলা সংস্কৃতি লালনের আঁতুড়ঘর স্টুডিও শৈল্পিক। ৮ মার্চ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘মনটা নে তুই’ গানটি নূর ক্রিয়েশনসের ফেসবুক, ইউটিউবসহ সব ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।

Advertisement

সুর গান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম