Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘আজ আমার সেলফি ডে’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম

‘আজ আমার সেলফি ডে’

Advertisement

পরীমনির সেলফি ডে আজ। ছেলে রাজ্যকে নিয়ে গাজীপুরের রিসোর্টে ঘুরতে গেছেন পরী। সেখানে ছেলেকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন নায়িকা। সকালে কানে জবাফুল গুঁজে পোস্ট করা একটি ছবিই জানান দেয় পরীমনি আনন্দে সময় কাটাচ্ছেন। 

মাথায় স্নানের তোয়ালে মোড়ানো, গায়ে স্নান পরবর্তী জামা গায়ে এমন একটি সেলফি ফেসবুকে পোস্ট করে বৃহস্পতিবার পরীমনি লিখেছেন- ‘আজ আমার সেলফি ডে’। সঙ্গে জুড়ে দিলেন লাভ ইমুজি। 

গেল ৫ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়ে পরীমনি লিখেছেন- ‘শুভ সকাল বিউটিফুল ভাওয়াল রিসোর্ট।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।

গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমনি। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়। এছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।

সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন পরীমনি। এছাড়া ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন।
 

Advertisement

পরীমনি সেলফি ডে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম