Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জয়া-ফয়সাল মিলে যাক, চান সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৪:১৫ পিএম

জয়া-ফয়সাল মিলে যাক, চান সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল 

ছবি: সংগৃহীত

Advertisement

জয়া আহসান দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী। ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ে করেন সেই সময়ের জনপ্রিয় মডেল ফয়সাল আহসানকে। বিয়ের পর জয়া ‘মাসউদ’ থেকে নিজ নামে জয়া ‘আহসান’ জুড়ে দেন। 

এর পর এই দম্পতির এক ছাদের নিচে কেটে যায় দীর্ঘ এক যুগ। কিন্তু বিয়ের ১৩ বছরের মাথায় হঠাৎই বিচ্ছেদের ঘোষণা জয়ার। কারণটা দুজনের কেউ-ই স্পষ্ট করেননি। 

আরও পড়ুন: ভোটের সময় দুপক্ষ থেকেই টাকা নেন তারা: ইলিয়াস কাঞ্চন

বিচ্ছেদের পর নতুন করেও আর কোনো সংসার গড়েননি জয়া-ফয়সালের কেউ-ই। দুজনই বিগত ১৩ বছর কাটিয়েছেন নিজেদের ক্যারিয়ার নিয়ে। যদিও সম্প্রতি বিয়ে-বিচ্ছেদ আর ক্যারিয়ার নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন জয়া। 

তারই সূত্র ধরে জয়া-ফয়সালের বিয়ে, বিচ্ছেদ নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। যেখানে তিনি এই তারকা দম্পতিকে ফের মিলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

জয়া-ফয়সাল সম্পর্কে নাজমুল আলম লিখেছেন, অনেকেই অনেক কথা লিখতেছেন ফেসবুকে, এবার আমি একটা কথা বলি— আমাদের ফয়সাল ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত জানাশোনা আছে। নিরেট একটা আপাদমস্তক ভদ্র রুচিশীল সাদা মনের মানুষ। মাঝেমধ্যে অবাক হই এটা ভেবে যে, ফয়সাল ভাই মিডিয়াতে কাজ করত কীভাবে? অবশ্য আগের মিডিয়ার পরিবেশ অন্যরকম ভালো ছিল। ফয়সাল ভাইকেও অনেকবার খুঁচিয়েছি জয়া আপার বিষয়ে। এখনো আমি তাকে দুলাভাই বলে ডাকি। 

কিন্তু কোনো দিন একটা নেগেটিভ কমেন্ট ফয়সাল ভাইয়ের মুখ থেকে শুনিনি জয়া আপার নামে। ঠিক তেমনিভাবে জয়া আপা ফয়সাল ভাইয়ের নামে কিছু বলেছে দেখিনি কিংবা শুনিনি। এটা হলো দুজন দুজনের প্রতি রেসপেক্ট।

জয়া-ফয়সালকে নিয়ে নেতিবাচক গল্প না বানানোর অনুরোধ জানিয়ে তাদের পুনরায় এক করে দেওয়ার আহ্বান জানিয়ে সিদ্দিকী নাজমুল আলম আরও লিখেছেন— শোনেন, ভাঙা খুব সহজ, ভাঙতে খুব মজা, তাই না? তবে ভাঙার চাইতে গড়ার আনন্দ অনেক বেশি। আমরা আগুনে ঘি না ঢেলে তিক্ততা আরও না বাড়িয়ে যেহেতু তারা দুজনই এখনো বিয়ে নতুন করে করেনি, আসুন আপনি আমি আমাদের জায়গা থেকে পজিটিভলি কথা বলে তাদের পুনরায় মিল করিয়ে দিই।

সর্বশেষ ফয়সালকে উদ্দেশ্য করে এই ছাত্রনেতা লিখেছেন— ফয়সাল ভাই রাগ কইরেন না আমার লেখাটার জন্য। পাবলিক যেভাবে রঙ মাখাচ্ছে কারও একজনের লেখা উচিত, তাই লিখলাম।

স্ট্যাটাস শেখে কমেন্টবক্সে নাজমুল যোগ করেন— ফয়সাল ভাই, একসময়ের কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ছিলেন।
 

Advertisement

জয়া-ফয়সাল ছাত্রলীগ নেতা নাজমুল 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম