বঙ্গবন্ধুকে নিয়ে ১০৫ শিল্পীর কণ্ঠে এক গান
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০২:২৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন। দিনটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের তত্ত্বাবধানে একটি নতুন গান তৈরি হয়েছে। এটি লিখেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ১০৫ জন শিল্পী। একই শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিও। শুটিং হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের সামনে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে শিল্পীরা গানটির অডিও আর ভিডিওতে অংশ নেন।
সংগঠনগুলো হলো বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), সারগাম ললিতকলা একাডেমি, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মহীরুহ সাংস্কৃতিক সংগঠন, নির্ঝরিণী একাডেমি, স্বপ্নকুঁড়ি, গীতাঞ্জলি, নিবেদন, গীতিশতদল, রবিরশ্মি, সঙ্গীতভবন, লোকাঙ্গন ও উঠোন।
জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মদিনে বিশেষ এ গানটি বিটিভিতে ফিলার হিসেবে প্রচার হবে। গানটি প্রসঙ্গে গীতিকবি আখতার হুসেন বলেন, ‘আমার বহু বছরের লালিত স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ওপর একটি বিশেষ গান করার। সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
গানের ভিডিও নির্দেশনায় ছিলেন বিটিভির মহাপরিচালক নূরুদ্দিন জাহাঙ্গীর।
