Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নেতারা কেন সমালোচিত হন, জানালেন অনন্ত জলিল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১০:৪৩ পিএম

নেতারা কেন সমালোচিত হন, জানালেন অনন্ত জলিল

Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক অনন্ত জলিলকে নিয়ে প্যানেল গঠন করতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

এ প্যানেলে অনন্ত জলিলকে সভাপতি করে সাধারণ সম্পাদক পদে দাঁড়াতে চেয়েছিলেন নিপুণ। কিন্তু নিপুণের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেতা।

অনন্ত জলিল বলেছেন, ‘ব্যবসা সামলাতে হয়। নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় নেই। যাদের হাতে সিনেমা নেই, তারাই নির্বাচন করে।’

অনন্ত জলিল আরও বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে আমি থাকব; কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই।’

তিনি বলেন, ‘আমাকে ব্যবসায় প্রচুর সময় দিতে হয়। তার মধ্যেই সময় বের করে সিনেমার শুটিং করি; কিন্তু নির্বাচন করতে হলে তো সময় দিতে হবে। কারণ সময় না দিলে কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব না। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছি। আমি তাদের বলেছি চলচ্চিত্রকে ভালোবাসি, এখানকার মানুষদের ভালোবাসি। আমি সিনেমাপ্রেমী মানুষ হিসেবে আজীবন চেষ্টা করব সিনেমা ও এই সেক্টরের মানুষের কল্যাণে কাজ করে যেতে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে জয়ী হওয়ার পর যে ক্ষমতাটা আসে সেই ক্ষমতায় দাঁড়িপাল্লার চেয়ে অপব্যবহারটা বেশি করা হয়, এ কারণে নির্বাচনে অনেকেই সমালোচিত হয় বলে আমি মনে করি।’

Advertisement

নিপুণ র যে প্রস্তাবে রাজি হননি অনন্ত জলিল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম