Logo
Logo
×

Advertisement

বিনোদন

নগ্ন হয়ে অস্কার মঞ্চে জন, তোলপাড়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০২:২৩ পিএম

নগ্ন হয়ে অস্কার মঞ্চে জন, তোলপাড়

ছবি: সংগৃহীত

Advertisement

উপস্থাপক ক্রিস রককে গত বছর চড় মেরে বসেছিলেন অভিনেতা উইল স্মিথ।  সেটি ওই বছর অস্কারের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর এবার ৯৬তম অস্কারে তা দাঁড়াল গিয়ে নগ্নতায়। 

সেরা কস্টিউম ডিজাইন উপস্থাপনের জন্য অস্কারের মঞ্চে ওঠার সময় গায়ে একটা সুতোও রাখলেন না জন সিনা। আপাতত এটি সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের। 

সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়েই এ কাণ্ড করেছেন জন। ১১ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা অস্কার পুরস্কার মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাগজ।

জন তার প্রাইভেট পার্ট একটি বড় আকারের বিজয়ীর নাম থাকা খাম দিয়ে ঢেকে রেখেছিলেন এবং দর্শকদের প্রত্যেকের হতবাক প্রতিক্রিয়ার মাঝেই বলে ওঠেন, পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে!

মনোনীতদের নাম পড়তে পড়তে আলো নিভে আসতেই কয়েকজন সহকারী তার জন্য একটি চমৎকার গাউন নিয়ে আসেন। ‘পুয়োর থিংস’ সিনেমার জন্য অ্যাওয়ার্ড তুলে দেয়া হলো মার্টিন স্করসেসি-এর হাতে।

১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। সেটারই পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সাল এসে। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা।
 

Advertisement

নগ্ন অস্কার মঞ্চ তোলপাড়

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম