Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবার মা হয়েছেন মৌসুমী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম

আবার মা হয়েছেন মৌসুমী

Advertisement

আবার মা হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। মেয়ের নাম ‘নীতিরি’ রাখবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হবে ডাক নাম। তবে পরিবারের সবাই মিলে পুরো নাম ঠিক করা হবে।

এখন মা ও মেয়ে দুজনই ভালো আছেন বলে মঙ্গলবার (১২ মার্চ) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। গত ১০ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। 

মৌসুমী নাগ বলেন, আমার ছেলে তার বাবার সঙ্গে সিনেমা হলে অ্যাভাটার সিনেমা দেখেছিল। সিনেমা ও এর নীতিরি চরিত্র ছেলের কাছে খুব ভালো লাগে। এ কারণে সে বোনের নাম সিলেক্ট করে রেখেছে।

২০১০ সালের অক্টোবরে প্রেমিক শোয়েবের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা হয় মৌসুমী নাগের। এর পর ২০১৫ সালে তাদের সংসারে আসে প্রথম পুত্রসন্তান। মৌসুমী নাগ ছোটপর্দায় বিনোদন অঙ্গনে কাজ শুরু করলেও বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। ‘রানআউট’ সিনেমার মাধ্যমে বড়পর্দায়ও অভিষেক হয়েছে এ অভিনেত্রীর।
 

Advertisement

অভিনেত্রী মৌসুমী নাগ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম