Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জন্ডিসে আক্রান্ত হয়ে চলে গেলেন পরিচালক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১০:০১ পিএম

জন্ডিসে আক্রান্ত হয়ে চলে গেলেন পরিচালক

Advertisement

জন্ডিসে আক্রান্ত হয়ে ৪৮ বছর বয়সে মারা গেছেন তেলুগু সিনেমার জনপ্রিয় পরিচালক সূর্যকিরণ। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানাচ্ছে, সোমবার (১১ মার্চ) চেন্নাইয়ের নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। জন্ডিসে আক্রান্ত সূর্যকিরণের চিকিৎসা চলছিল চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। রোববার (১০ মার্চ) রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের বিভিন্ন চেষ্টার পরেও বাঁচাতে পারেননি তাকে।

ছোটবেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন সূর্যকিরণ। শিশুশিল্পী হিসেবে সিনেমায় পা রেখেছিলেন। ২০০৩ সালে প্রথম সিনেমা ‘সত্যম’ নির্মাণ করেন সূর্যকিরণ। প্রথম সিনেমা দিয়েই সূর্য হইচই ফেলে দিয়েছিলেন। সত্যম-এ অভিনয় করেছিলেন সামান্থা ও জিনিলিয়া ডিসুজা।

এরপর সূর্য পরিচালিত ধানা ৫১, রাজু ভাই, চ্যাপ্টার ৬ সিনেমাও সুপারহিট। শুধু ছবি নয়, তেলুগু বিগ বস ১৪-এর পরিচালনাও করেছেন তিনি।
 

Advertisement

তেলুগু সিনেমা পরিচালক সূর্যকিরণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম