Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এফডিসিতে মাসব্যাপী ইফতার করাবেন ডিপজল ও মিশা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৮:০২ পিএম

এফডিসিতে মাসব্যাপী ইফতার করাবেন ডিপজল ও মিশা

Advertisement

এফডিসিতে মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। প্রতিদিন এফডিসির ক্যানটিনের সামনে ইফতারের আয়োজন করা হবে। এ আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাবেন।

গতকাল মঙ্গলবার প্রথম রমজানে মিশা সওদাগর নিজে উপস্থিত থেকে সবাইকে নিয়ে ইফতার করেন। 

এ বিষয়ে ডিপজল বলেন, রমজান মানে ঐক্য, ভালোবাসা এবং সহমর্মিতা। আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম। আমরা সবাই এ রমজানে বাসায় হরেক রকমের খাবার খাব। কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন নামে মাত্র পানি দিয়ে ইফতার করবে সেটা তো হতে পারে না। তাই কয়েকশো লোক যেন ভালোভাবে ইফতার করতে পারে আমি আর মিশা সেই উদ্যোগ নিয়েছি। শুধু শিল্পী সমিতির সদস্য নয়, এখানে এফডিসির সব শ্রেণির মানুষ ইফতার করতে পারবেন।

মিশা সওদাগর বলেন, রমজান উপলক্ষে বাজারে সবকিছুর দাম চড়া। এমন অবস্থায় আমার এফডিসির ভাই ও বোনদের কিছু কিনে ভালোভাবে ইফতার করার মতো সেরকম সামর্থ্য নেই৷ তাই আমার পরিবারের মানুষদের জন্য ডিপজল ভাই ও আমি মিলে এমন উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, সবার সুবিধার্থে বড় করে প্যান্ডেল করা হয়েছে যাতে আরাম করে বসে সবাই এখানে ইফতার করতে পারেন। আশা করছি, এখানে যে খাবার উপকরণ রাখা হয়েছে সেগুলো দিয়ে খুব ভালোভাবেই সবাই তৃপ্তি মতো ইফতার করতে পারবেন, ইনশাআল্লাহ।

Advertisement

এফডিসি মাসব্যাপী ইফতার ডিপজল মিশা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম