Logo
Logo
×

Advertisement

বিনোদন

কোন খাতে আমির খানের কত আয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১০:২৮ পিএম

কোন খাতে আমির খানের কত আয়

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের জন্মদিন আজ। শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজনা ও পরিচালনাতেও সফল ভারতীয় এই তারকা। 

অভিনেতা হিসেবে ক্যারিয়ারে ‘লগান’, ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়টস’, ‘গজনি’র মতো সিনেমা উপহার দিয়েছেন আমির খান। 

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনায় সফল। তার প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনের অধীনে, ‘লগান’ এর মতো ব্যবসায়িকভাবে সফল সিনেমা তৈরি করেছেন। 

প্রতিটি সিনেমায় আমির খান ৮৫ কোটি থেকে ১০০ কোটি রুপি নিয়ে থাকেন। কিছু কিছু সিনেমায় লভ্যাংশের শেয়ারও নেন তিনি। কোনো পণ্যের বিজ্ঞাপনের জন্য ১০ থেকে ১৫ কোটি রুপি চার্জ করেন আমির।

টেলিভিশন অনুষ্ঠানের প্রতি পর্বের জন্য আমির খান ৩ কোটি রুপির বেশি নেন। বিভিন্ন প্রতিষ্ঠানে আমির খানের বিনিয়োগ রয়েছে। বেঙ্গালুরু ভিত্তিক ফার্নিচার কোম্পানি ফুর্লেনকোতে তার বিনিয়োগ আছে, কোম্পানিটির বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি রুপির বেশি।

ভারতের মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় বহুতলা ভবনের ১৮ তলায় অ্যাপার্টমেন্ট রয়েছে আমির খানের; যার বর্তমা মূল্য ৪০ কোটি রুপির মতো। অভিনেতার বান্দ্রা এলাকায় আরও একটি অ্যাপার্টমেন্ট আছে। এছাড়া বেভারলি হিলস ম্যানশনে বাড়ি ও পাঁচগনি ফার্ম হাউসের মালিকও তিনি।

৯টির বেশি বিলাসবহুল গাড়ি আছে আমির খানের। সেগুলোর মূল্য ১৫ কোটি রুপির বেশি। এর মধ্যে মার্সিডিজ ও ফোর্ডের বেশ কিছু মডেল রয়েছে।

২০২১ সালে টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদন অনুসারে, আমির খানের মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৭৮০ কোটি রুপির বেশি। তার বাৎসরিক আয় ১৫০ কোটি রুপির বেশি।

Advertisement

কোন খাত আমির খান কত আয়

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম