Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়েতে বোন প্রিয়াংকাকে যেভাবে অনুকরণ করলেন মীরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০২:৫০ পিএম

বিয়েতে বোন প্রিয়াংকাকে যেভাবে অনুকরণ করলেন মীরা

Advertisement

রাজস্থানের জয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী মীরা চোপড়া। মঙ্গলবার দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালকে জীবনসঙ্গী করে নিয়েছেন অভিনেত্রী।

তবে বেশ কিছু দিন আগে বোন প্রিয়াংকা-পরিণীতিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন মীরা চোপড়া। অভিযোগ করে বলেছিলেন, সিনেমায় পা রাখার পর কোনো রকম সাহায্যই নাকি পাননি তিনি। কিন্তু বিয়ের ক্ষেত্রে এবার প্রিয়াংকার দেখানো পথেই হাঁটলেন মীরা।

২০১৮ সালে রাজস্থানে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। হলিউডের পপতারকা নিক জোনাসের সঙ্গে উমেদ ভবন প্রাসাদে সাতপাক ঘুরেছিলেন তিনি। শুধু হিন্দুমতেই নয়, খ্রিস্টানমতেও নিকের সঙ্গে আংটিবদল করেছিলেন প্রিয়াংকা ।

তার পর ২০২৩ সালে রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে চার হাত এক হয়েছে প্রিয়াংকার বোন ও বলিউড অভিনেত্রী পরিণীতি। তিনিও বিয়ের জন্য বেছে নেন রাজস্থানের উদয়পুরকে। এবার মীরাও সেই পথেই হাঁটলেন। জয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেন মীরা। 

অনেকেরই অনুমান, পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লেহেঙ্গা পরেছেন মীরা। ঠিক যেমনটা প্রিয়াংকা সেজেছিলেন নিজের বিয়েতে।

বিয়েতে বলিউড থেকে উপস্থিত ছিলেন গৌরব চোপড়া, পরিচালক মধুর ভাণ্ডারকর, প্রযোজক জয়ন্তলাল গাদাসহ অন্যরা।

Advertisement

মীরা চোপড়া প্রিয়াংকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম