Logo
Logo
×

Advertisement

বিনোদন

অঙ্কুশকে রেখে কার গালে চুমু দিলেন ঐন্দ্রিলা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০২:৫৫ পিএম

অঙ্কুশকে রেখে কার গালে চুমু দিলেন ঐন্দ্রিলা?

Advertisement

প্রেম নিয়ে কখনই লুকোচাপা করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। এক দশকেরও বেশি সময় ধরে পরস্পরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুজনে। শিগগিরই অঙ্কুশের ‘মির্জা’ ছবিতেও জুটিতে দুজনে। 

কিন্তু আচমকাই মন বদল ঐন্দ্রিলার! প্রেমিক অঙ্কুশকে ভুলে অন্য নায়কের গালে চুমু আঁকলেন অভিনেত্রী। শুধু তাই নয়, সেই হ্যান্ডসাম নাকি ঐন্দ্রিলার ‘ফেভারিট পার্সন’, বিশেষ দিনে ছবি প্রকাশ্যে এনে জানালেন তিনি।

ঐন্দ্রিলার এই ভালোবাসার মানুষ কিন্তু দুদশকেরও বেশি সময় ধরে বহু বাঙালি নারীর ক্রাশ! তিনি আর কেউ নন— অভিনেতা যিশু সেনগুপ্ত। ১৫ মার্চ যিশুর জন্মদিন। শুক্রবার ৪৬-এ পা দিলেন যিশু। আর এদিন শুভেচ্ছার বন্যায় বানভাসি অভিনেতা। প্রিয় অভিনেতা তথা ইন্ডাস্ট্রির সিনিয়র যিশুর জন্মদিনে আদুরে ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা। সেখানে যিশুর গালে চুমু আঁকছেন নায়িকা। 

যিশুকে বাহুডোরে জাপটে রয়েছেন ঐন্দ্রিলা। নায়কের মুখের হাসি অটুট। ছবির ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন— ‘হ্যাপি বার্থ ডে আমার সব সময়ের সবচেয়ে প্রিয় মানুষ যিশু সেনগুপ্তকে। তুমি সেসব মানুষের কাছে আশীর্বাদস্বরূপ, যারা তোমাকে চেনে, অনেক ভালোবাসা সবসময়, সারাজীবনের জন্য’। 

ঐন্দ্রিলার এই পোস্টে মন্তব্যের বন্যা। অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যিশুকে, অনেকে আবার ঐন্দ্রিলাকে সতর্ক করে লেখেন— ‘অঙ্কুশদা কিন্তু রাগ করবে’।

Advertisement

অঙ্কুশ-ঐন্দ্রিলা যিশু

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম