Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘উ অন্তাভা’ গানে নাচতে গিয়ে ভয়ে পা কাঁপছিল সামান্থার!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০১:৪৭ পিএম

‘উ অন্তাভা’ গানে নাচতে গিয়ে ভয়ে পা কাঁপছিল সামান্থার!

Advertisement

আল্লু অর্জুন অভিনীত তেলেগু ছবি ‘পুষ্পা’র ‘উ অন্তাভা’ গানে সামান্থা রুথ প্রভুর নাচ এখনো অনুরাগীদের হৃদয়ে কম্পন তোলে। আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির সাফল্যে বড় ভূমিকা পালন করেছে ‘উ অন্তাভা’ গানটি। 

২০২২ সালে মুক্তি পাওয়া এই ছবির গানের সঙ্গে তৈরি ইনস্টাগ্রামের রিল ভিডিওর জনপ্রিয়তা এখনো কমেনি। সামান্থা এর আগে কোনো দিন আইটেম গানে নাচ করেননি। এই প্রথম। এর পর আর কোনো ছবিতে নাকি এমন কোনো নাচ নাচবেন না বলেও জানিয়েছেন সামান্থা। তবে যে গান তাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি পরিচিতি দিল, সেই গানে নাচতে গিয়ে পা কাঁপছিল তার।

এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘উ অন্তাভা গানের প্রথম দিনের শুটিংয়ে গিয়ে পা কাঁপছিল আমার। কারণ আমার নিজেকে কখনই আকর্ষণীয় মনে হতো না। বিগত কয়েক বছরে মানুষ হিসেবে ও অভিনেতা হিসেবে অনেকটা পরিণত হয়ে উঠেছিলাম। মনে হচ্ছিল, নিজেকে যেন জেনেবুঝেই অস্বস্তিতে ফেললাম।’

অস্বস্তিতে থাকলেও এই নাচটি করতে রাজি হন। কারণ সামান্থা নতুন কিছু করতে চাইছিলেন। এবং তার ফলও হাতেনাতে পেয়েছেন অভিনেত্রী।

Advertisement

সামান্থা পুষ্পা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম