Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অবশেষে সভাপতি প্রার্থী খুঁজে পেলেন নিপুণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০২:৫১ পিএম

অবশেষে সভাপতি প্রার্থী খুঁজে পেলেন নিপুণ

Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে প্যানেল তৈরির জন্য সভাপতি প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না বর্তমান সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। এদিকে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল একটি প্যানেল তৈরির ঘোষণা দিলেও নিপুণ রয়ে যায় একা।

সভাপতি প্রার্থী হচ্ছেন না তিনি। খবর রটেছে কাঞ্চন সরে যাওয়ায় বিপাকে পড়েছেন সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তবে বিষয়টি উড়িয়ে দিলেন নায়িকা। জানালেন সভাপতি প্রার্থী খুঁজে পেয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন নিপুণ। প্রতিদ্বন্দ্বী মিশা-ডিপজল প্যানেল প্রায় ঘোষণার পথে। কিন্তু আপনাদের সভাপতিই এখনো ঠিক হয়নি। চাপের মুখে পড়ে গিয়েছেন কি? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘না, কোনো চাপ নেই। গতবার তো শূন্য থেকে এই জায়গায় এসেছি। আর এবার তো আমার তৈরি মাঠ। সভাপতি প্রার্থী ঠিকঠাক হয়ে গেছে। তবে এখনই প্রকাশ করব না। তাহলে সেটি নিয়েও রাজনীতি হতে পারে। নির্বাচন এখনও অনেক দেরি। সময়মতো পুরো প্যানেল প্রকাশ করব।’

এর আগে গুজব ছাড়ায় সভাপতি খুঁজতে সোহেল রানা, শাকিব খান, অনন্ত জলিল প্রমুখের দ্বারস্থ হয়েছেন নিপুণ। কিন্তু কেউ তার ডাকে সাড়া দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সভাপতি প্রার্থীর জন্য আমি সোহেল রানা ভাইয়ের কাছে যাইনি। আমি শুধুই দোয়া চাইতে গিয়েছিলাম। আপনারা খোঁজ নিতে পারেন। আর অনন্ত জলিল ভাই প্রতিবছরই পিকনিকের টাকা দেন। এবারও যখন টাকা আনতে গিয়েছিলাম, বলেছিলাম— ভাইয়া আপনি বিভিন্ন সময়ে চলচ্চিত্রের যে কোনো ব্যাপারে টাকা দেন। আপনি শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে থেকে কাজটি আরও ভালোভাবে করতে পারেন। এতটুকুই। কিন্তু বিষয়টি এত বড় করে ছড়িয়েছে, অবাক হয়েছি। অন্যদিকে শাকিব খান ও আরশাদ আদনানের কাছে সভাপতি প্রার্থী হতে কখনও প্রস্তাব দেননি বলে জানান এই অভিনেত্রী।

আগামী ২৭ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর থাকবেন এক প্যানেলে। তারা নিপুণের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Advertisement

সভাপতি প্রার্থী নিপুণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম