Logo
Logo
×

Advertisement

বিনোদন

এমন গানে নাচতে বলবে কখনো ভাবিনি: শ্রীলেখা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৩:৩৩ পিএম

এমন গানে নাচতে বলবে কখনো ভাবিনি: শ্রীলেখা

Advertisement

শ্রীলেখা মিত্র ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা আসছে ‘নেগেটিভ’। এ সিনেমায় আইটেম গানে পারফরম করতে দেখা গেল শ্রীলেখাকে।
মাথার চুল ছেড়ে দেওয়া, পরনে খোলামেলা পোশাক। শুটিং ফ্লোরে দাঁড়িয়ে নিজের ফেসবুকে বেশ কটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র।

আরও পড়ুন: নিপুণের করা সেই মন্তব্যের জবাব দিলেন মাহি

ভারতীয় গণমাধ্যমকে শ্রীলেখা মিত্র বলেন, আমি বাপ্পার কথা শুনে হেসে ফেলেছিলাম। আসলে এমন আইটেম গানে নাচের দৃশ্যের জন্য যে আমাকে বলবে সেটি কখনো ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসি। কত্থক নাচ নিয়ে পড়াশোনাও করেছি। এই গানে আমাকে দেখতে কেমন লাগবে, সে পরিকল্পনাও আমার করা।

বাপ্পা পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 

কিছু দিন আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির লুক। সিনেমাটির গল্পে একজন ফটোগ্রাফারের কাহিনি উঠে আসবে।

এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, আমায় কোরিওগ্রাফ করেছেন করণ অয়ন। খুবই ট্যালেন্টেড ছেলে। বিষয়টা কী হয়েছে জানি না।

শটের পর আর মনিটর দেখিনি। আমার সহ নৃত্যশিল্পীরা আমার থেকে অনেকটাই ছোট ছিল, তাই ওদের এনার্জি লেভেলের সঙ্গে নিজেকে ম্যাচ করানো খুবই কঠিন ছিল। 
 

Advertisement

গান নাচ শ্রীলেখা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম