Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে বিশেষ কারণে ক্যাটরিনাকে পছন্দ শাশুড়ির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম

যে বিশেষ কারণে ক্যাটরিনাকে পছন্দ শাশুড়ির

Advertisement

রাজস্থানের ফোর্ট বারওয়ারায় ২০২১ সালের ৯ ডিসেম্বর ধুমধাম করেই বিয়ে করেছিলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। 

সম্প্রতি দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেছেন, তাদের সম্পর্কের মূলে রয়েছে প্রশংসা। তারা একে অপরকে উৎসাহ দেন, একে অপরকে আরও উন্নতির পথ দেখান। পরস্পরের প্রশংসা করেন।

অভিনেতা জানিয়েছেন, ‘আমরা যেমন ধরনের মানুষ পরস্পরকে সেভাবেই ভালোবাসি। আমাদের নতুনত্ব হলো কীভাবে আমরা একে অপরকে আরও উন্নত পথ দেখাতে পারি। এখন আমরা বিবাহিত, সব থেকে বড় বিষয় হলো— সবটাই আমাদের দুজনের ওপর নির্ভর করে, একা আমার ওপর নয়’।

ভিকি জানান, রান্না করাটা মোটেই তার আয়ত্তের মধ্যের কাজ নয়। যদিও কোয়ারেন্টিনে থাকার সময় তিনি চা বানানো, ডিম দিয়ে খুব সাধারণ রকমের খাবার তৈরি শিখেছেন। কারণ সেই সময় অন্যান্য কাজ করার মতো কিছু ছিল না। তবে ভাই সানি কৌশল খুব ভালো রান্না করতে পারে, সে কথা জানিয়েছেন অভিনেতা।

ভিকি জানিয়েছেন, ‘ও (সানি কৌশল) আমার থেকে মাত্র এক বছর চার মাসের ছোট। তাই আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। আমি কোনো পরামর্শ দিই না, ও নেয়ও না। আমরা অভিজ্ঞতা ভাগ করে নিই। ও আমার থেকে বেশি বুদ্ধিমান ও শান্ত’।

অভিনেতা ফাঁস করেছেন, বাড়িতে কী ধরনের খাবার খান তারা। যেখানে বেশিরভাগ সময় শাকসবজি খেতে পছন্দ করেন ক্যাটরিনা, তিনি কিন্তু নানা রকমের খাবার বেছে নেন। 

ভিকি জানিয়েছেন, ‘খাবারের ক্ষেত্রে ও (ক্যাটরিনা) আমার থেকে বেশি শাকসবজি খায়। ও খুব সাধারণ খাবার খেতে পছন্দ করে। খুব কমই ওকে ছোলা ভাতুরা খেতে দেখা যায়। কিন্তু আমি তো কব্জি ডুবিয়ে খাই। ক্যাটরিনা বাড়িতে থাকলে মা খুব খুশি হয়, সবসময় বলেন— দুই ছেলেকে খুব ছোট থাকতে করলা খাওয়ানোর চেষ্টা করেন তিনি। বিন নানা ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করেন। তবে এখন তার ছেলের বউ সেগুলো রোজ খায়। এগুলোই আসলে ওর প্রধান খাবার। ও প্যানকেক খেতে খুব ভালোবাসে। আমরা খুব সাধারণ দম্পতি, পেশার খাতিরে আমরা আসলে লাইমলাইটে থাকি’।

Advertisement

ক্যাটরিনা কাইফ ভিকি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম