Logo
Logo
×

Advertisement

বিনোদন

জায়েদ খানের সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সায়ন্তিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম

জায়েদ খানের সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সায়ন্তিকা

Advertisement

তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এবার লোকসভা ভোটের টিকিট মেলেনি টালিউড অভিনেত্রী সায়ন্তিকার। গুঞ্জন রটেছে— অভিনয় কিংবা রাজনীতির মাঠ—কোথাও পা শক্ত করে দাঁড়াতেই পারছেন না তিনি। তবে কি বিয়ে করে সংসারি হবেন নায়িকা? এমন প্রশ্নও আসছে সামনে। একবার গুঞ্জন রটেছিল, বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন নায়িকা।

এবার নিজের বিয়ে ও জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিনেত্রী। আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন? 

এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’

সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমি যখন বাংলাদেশে শুটিং করতে গিয়েছিলাম, জায়েদ আমাকে সাহায্য করেছিলেন, সম্মান দিয়েছেন।

সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সবসময় মিডিয়ার বন্ধুদের বলি— পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’ 

এর আগে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রটেছিল। বাংলাদেশে এসে সিনেমার শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি, যা নিয়ে ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়।

Advertisement

জায়েদ খান বিয়ে সায়ন্তিকা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম