Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এমন তো নয় যে কাঞ্চন একসঙ্গে তিন-চারটে বিয়ে করে রেখে দিয়েছে: শ্রীময়ী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১২:১৮ পিএম

এমন তো নয় যে কাঞ্চন একসঙ্গে তিন-চারটে বিয়ে করে রেখে দিয়েছে: শ্রীময়ী

Advertisement

টালিউডের অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বয়সের বিস্তর ফারাক হলেও ৫৩ বছর বয়সি কাঞ্চন মল্লিককে মনে ধরেছে ২৬ বছর বয়সি শ্রীময়ী চট্টরাজের। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ৩৫ দিনের মধ্যেই তৃতীয় বিয়ে সারেন কাঞ্চন।

ডিভোর্সি পুরুষকে বিয়ের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, আমি একটা কথা বলি— বিবাহ বিচ্ছেদ পুরুষকে বিয়ে করা যে ভুল, এটা আমি একদম মানি না। আমি তো উল্টো কথাই বলব। কাঞ্চন আইনত বিবাহ বিচ্ছেদ করেছে। এ রকম তো নয় যে একসঙ্গে তিনটে-চারটে বিয়ে করে রেখে দিয়েছে! 

তিনি বলেন, একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে মানুষ সরে আসে। দুজনেই ভুল করে। সেই কাঞ্চন বিয়ের মধ্য দিয়ে যেতে যেতে যে ভুল দেখতে পেয়েছে, সেই ভুল আর আমার সঙ্গে করবে না। আমি নিশ্চিত। তাই বিবাহ বিচ্ছেদ পুরুষকেই বিয়ে করা উচিত বলে মনে করি।

নিজের তৃতীয় বিয়ে নিয়ে কাঞ্চন বলেন, বিয়ে আমার ব্যক্তিগত বিষয়। আগের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে, তাই নতুন সম্পর্কের দিকে পা বাড়িয়েছি। এটা লুকানোর নয় বা জোচ্চুরি নয়। একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কে বিবাহের বন্ধনে জড়িয়েছি।

Advertisement

কাঞ্চন মল্লিক শ্রীময়ী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম