Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিপুণের আবেদনে পেছাল ভোটের তারিখ, অসন্তুষ্ট মিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম

নিপুণের আবেদনে পেছাল ভোটের তারিখ, অসন্তুষ্ট মিশা

Advertisement

আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। এ  পরিবর্তন নিয়ে নির্বাচনে অংশ নিতে যাওয়া দুটি প্যানেলের মধ্যে ভিন্নমতের সৃষ্টি হয়েছে।

শুরু থেকেই ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ চূড়ান্ত ছিল। তবে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুন আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল নির্বাচনের তারিখ ধার্য করেন।

এদিকে বিপক্ষ প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগর নির্বাচন এগিয়ে নিতে আহ্বান করেন। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেন। অবশেষে ১৯ এপ্রিল নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

এক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২৮ মার্চ বিকাল ৫টায়। আর মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।

এবারের অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ১ মে বিকেল ৫টায়।

Advertisement

নিপুণ তারিখ পরিবর্তন অসন্তুষ্ট মিশা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম