Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের আগেই প্রেগন্যান্ট আলিয়া, জানালেন রণবীরের সঙ্গে লিভ ইনের গোপন কথা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০২:৩৪ পিএম

বিয়ের আগেই প্রেগন্যান্ট আলিয়া, জানালেন রণবীরের সঙ্গে লিভ ইনের গোপন কথা

Advertisement

চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রণবীরকে বিয়ে করেন আলিয়া। সম্পর্কে সিলমোহর দেওয়ার বছরখানেকের মধ্যেই সহবাস শুরু করেছিলেন আলিয়া-রণবীর। এক সাক্ষাৎকারে জানালেন আরও গোপন কথা।

বলিউডের ‘ক্যাসিনোভা’ হিসাবে পরিচিত রণবীর কাপুর দীপিকা-ক্যাটরিনার মন ভেঙে সম্পর্কে জড়ান আলিয়ার সঙ্গে। পারিবারিক সম্পর্কের জেরে ছোট থেকেই রণবীর কাপুরকে চিনতেন আলিয়া। ১২ বছর বয়সে সঞ্জয় লীলা বানশালির এক ছবির কাজের সূত্রে আলাপ হয়েছিল দুজনের। 

একই ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রে পরবর্তীকালে একাধিকবার দেখা-সাক্ষাৎ হয়েছে, তবে বন্ধুত্ব বেশিদূর গড়ায়নি দুজনের। কিন্তু ছবিটা বদলে যায় ২০১৭ সালে। তখন ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হয়েছে রণবীরের। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে আলিয়ার। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কাজের সূত্রে কাছাকাছি আসেন রণবীর-আলিয়া। 

২০১৮ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন রণবীর। করোনাকালের আগে বিয়ের ইঙ্গিতও দেন। কিন্তু কোভিড, ঋষি কাপুরের মৃত্যু—একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক। কিন্তু বিয়ের অনেক আগে থেকেই রণবীরের সঙ্গে একত্রবাস করতেন আলিয়া। 

বিয়ের দেড় মাসের মাথায়, ২০২২-এর জুন মাসের শেষে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন আলিয়া। আর এ ঘোষণার মাত্র চার মাস পর (নভেম্বরে) ভূমিষ্ঠ হয় রণবীর-আলিয়ার সন্তান। বিয়ের ৬ মাস পর মা হন নায়িকা, অর্থাৎ আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সেই নিয়ে কম কটাক্ষের মুখ পড়তে হয়নি তাকে। 

সহবাস নিয়ে কী মত আলিয়ার? কেন বিয়ের আগে রণবীরের সঙ্গে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রাহার মা। 

আলিয়ার মতে, লিভ-ইন করলে অনেকটা সময় দুজনের একসঙ্গে কাটানো যায়। ফলে সঙ্গীকে বেশি ভালো করে চেনা যায়। সুন্দর সব স্মৃতি তৈরি হয়। 

তার কথায়, 'একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকব না? এভাবেই দুজনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।' 

তিনি আরও বলেন, 'আমরা বিয়ে করব ভেবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু অতিমারি শুরু হলো। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তার পর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।'

আপাতত ক্যারিয়ার, সংসার, সন্তান—তিনটাই ব্যালেন্স করে চলছেন আলিয়া ভাট। আলিয়ার শেষ রিলিজ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ও বক্স অফিসে ফাটাফাটি ব্যবসা করেছে। আগামীতে তাকে দেখা যাবে ‘জিগরা’ ছবিতে। এই বছর সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে ব্রহ্মাস্ত্রের পর বানশালির ছবিতে ফের একসঙ্গে রণবীর-রাহা। ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ত্রিকোণ প্রেমের গল্পে থাকছেন রণবীরের সাবেক ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলও।

Advertisement

আলিয়া রণবীর বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম