Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যারিয়ার নিয়ে কি শঙ্কায় অন্তঃসত্ত্বা দীপিকা?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০২:৪৫ পিএম

ক্যারিয়ার নিয়ে কি শঙ্কায় অন্তঃসত্ত্বা দীপিকা?

Advertisement

বিয়ের প্রায় ৬ বছরের মাথায় সন্তানের বাবা-মা হতে চলেছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা। 

মা হওয়ার পর নায়িকাদের ক্যারিয়ার শেষ! বলিউডের এই মিথ ভেঙেছেন কারিনা-আলিয়ারা। ক্যারিয়ারের মধ্যগগণে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ক্যারিয়ার আর সন্তান দুটোই সামালচ্ছেন তারা। যদিও এর জন্য নানান চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে; আলিয়া তো নিয়মিত মানোবিদের পরামর্শ নেন। 

এ মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল হিরোইন দীপিকা পাড়ুকোন। ২০২৩-এ দুটো ১০০০ কোটির ছবির নায়িকা তিনি। তার হাতে রয়েছে অজস্র বিগ বাজেট প্রোজেক্ট। গর্ভাবস্থায় কি ক্যারিয়ার নিয়ে শঙ্কায় দীপিকা?

নিজের ইনস্টাগ্রামে ‘নারীর সাফল্য’কে ঘিরে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেছেন দীপিকা। সেই পোস্টের বাংলা তর্জমা করলে খানিক দাঁড়ায়— 'চারদিকে তাকিয়ে দেখো তুমি কোথায় দাঁড়িয়ে। সাফল্যের সংজ্ঞা পরিবর্তনের জন্য কী কী করা যায়, সেদিকেও নজর দাও। যাতে তোমার পরে আসা নারীদের সাফল্য আর জ্বলেপুড়ে শেষ হওয়ার মধ্যে যে কোনো একটিকে বেছে না নিতে হয়।'

২০১৫ সালে রণবীরের সঙ্গে আংটি বদল সেরে ফেলেন দীপিকা। তিন বছর পর ইতালির লেক কোমোয় ধুমধাম করে বিয়ের আসর জমে। সন্তান কোলে ষষ্ঠ বিবাহবার্ষিকীর উদযাপন করবেন দীপিকা-রণবীর।

Advertisement

দীপিকা ক্যারিয়ার বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম