Logo
Logo
×

Advertisement

বিনোদন

গোপনে মন্দিরে বিয়ে সারলেন সিদ্ধার্থ-অদিতি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৩:০৭ পিএম

গোপনে মন্দিরে বিয়ে সারলেন সিদ্ধার্থ-অদিতি!

Advertisement

দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে হয়তো সত্যি করলেন দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এবার জানা গেল গোপনে বিয়ে করেছেন এই প্রেমিক জুটি। 

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর শ্রীরঙ্গমে অবস্থিত রঙ্গনাথস্বামী মন্দিরে বিয়ে করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বুধবার সকালে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

তবে এখন পর্যন্ত নিজেদের বিয়ের ব্যাপারে তারা কেউ-ই কোনো মন্তব্য করেননি। বা তাদের বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি।

২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। 

এ ছাড়া ২০২২ সালের ২৮ অক্টোবর অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লেখেন— ‘শুভ জন্মদিন হৃদয়ের রানি। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দেন সিদ্ধার্থ।

সিদ্ধার্থ ও অদিতি দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছেলেবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তিন বছর পরেই আলাদা হন দুজনে। ২০০৭ সালে ডিভোর্স চূড়ান্ত হয় সিদ্ধার্থের।

অন্যদিকে মাত্র ২১ বছরেই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। তবে চার বছর পর সেই বিয়ে ভাঙেন নায়িকা। ২০১৩ সালে আলাদা হন তারা দুজনে।

Advertisement

বলিউড অদিতি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম