Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৬ পিএম

ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি

Advertisement

ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা অলিউল হক রুমি। তিনি এখন হাসপাতালের বিছানায় মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন। 

দুই সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন রুমি। রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। 

রুমির পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিনেতা কোলন ক্যানসারে আক্রান্ত। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয়েছে। এখন দেশের হাসপাতালের সিসিইউতে আছেন। 

অভিনয় জীবনের তিন দশকেরও বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি।

রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন।

এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- সাজেশন সেলিম, বোকাসোকা তিনজন, মেকাপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের উপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, রতনে রতন চিনে, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি। 

Advertisement

ক্যানসার আক্রান্ত হাসপাতাল অলিউর রহমান রুমি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম