Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভারতে এবার জয়ার ওটিটি যাত্রা, আছেন পরীমনিও

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৪:১৮ এএম

ভারতে এবার জয়ার ওটিটি যাত্রা, আছেন পরীমনিও

Advertisement

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই চলতি বছর বাংলাদেশ থেকে ছয়টি নতুন কনটেন্ট নির্মাণ করার ঘোষণা দিয়েছে। এ ছয়টি কাজের মধ্যে একটিতে দেখা মিলবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। সঙ্গে আছেন পরীমনি।

সিরিজের নাম ‘জিম্মি’ । এটি পরিচালনা করছেন আশফাক নিপুন। এ সিরিজের মাধ্যমে প্রথমবার হইচইতে আসছেন জয়া।

গল্পে দেখা যাবে, জয়া আহসান সরকারি নিম্নপদস্থ কর্মচারী। ১০ বছর ধরে তিনি কোনো প্রমোশন পান না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী নারী একদিন অফিসের স্টোররুমে একটা বড় অঙ্কের টাকার বাক্স পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে নারীটি।

উল্লেখ্য, ভারতীয় এই ডিজিটাল মাধ্যমের অন্য সিরিজগুলোতে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী ও পরীমনি।

Advertisement

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম