Logo
Logo
×

Advertisement

বিনোদন

ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৩:৫১ এএম

ডিবি হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

Advertisement

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনের রশীদের বাসায় ইফতার করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। 

শনিবার ডিবিপ্রধানের বাসায় যান তিনি। এ সময় ডিবি প্রধানের পরিবারের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন শাকিব খান। এ সময় শাকিব খানের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এ সময় বাংলা সিনেমার প্রচার ও প্রসারে শাকিব খান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন।

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে শাকিব খান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সম্প্রতি মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান। গতবছর কোরবানির ঈদে তুমুল জনপ্রিয় প্রিয়তমা গানের প্লে-ব্যাক জুটি বালাম-কোনালের কণ্ঠে গাওয়া এ গান ইতোমধ্যেই মন জয় করেছে দর্শকদের।
 

Advertisement

ডিবি হারুন ইফতার শাকিব খান

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম