Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘অশ্লীল পোস্ট’ এড়িয়ে যাওয়ার পরামর্শ অভিনেত্রীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ পিএম

‘অশ্লীল পোস্ট’ এড়িয়ে যাওয়ার পরামর্শ অভিনেত্রীর

Advertisement

ভারতের জনপ্রিয় অভিনেতা শন্তু মুখোপাধ্যায়ের কন্যা স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি টেলিভিশনে ধারাবাহিক দেবদাসীতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। 

ঠোঁটকাটা স্বভাবের হওয়ার তার বেশ দুর্নাম রয়েছে। তবে তিনি বরাবর নির্ভীক। এ সপ্তাহের শুরুতে অভিনেত্রীর ফেসবুক হ্যাকড হয়েছে। যে কারণে দুশ্চিন্তায় তিনি। 

এর আগে অনেক তারকার ব্যক্তিগত পেজ হ্যাক হয়েছে। যে কারণে লাখ লাখ ফলোয়ার হারাতে হয়েছে। 

বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী স্বস্তিকা লেখেন- ‘আমার ফেসবুক পেজ হ্যাক্‌ড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। যদি কোনো অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যান এবং জানবেন সেটি আমি করিনি।’

সম্প্রতি স্বস্তিকার নতুন হিন্দি ছবি ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজার এক ঝলক দেখা গেছে। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির প্রথম পর্ব এসেছিল প্রায় ১৪ বছর আগে। এবার দ্বিতীয় পর্বে রয়েছেন স্বস্তিকা। ১৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। 

Advertisement

অশ্লীল পোস্ট এড়িয়ে চলা পরামর্শ অভিনেত্রীর

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম