Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নাচতে নাচতে বিয়েতে এলেন তাপসী পান্নু, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১১:৪৪ এএম

নাচতে নাচতে বিয়েতে এলেন তাপসী পান্নু, ভিডিও ভাইরাল

Advertisement

বিগত কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, গোপনে বিয়ে সেরেছেন তাপসী পান্নু। অবশেষে বিয়ের ভিডিও প্রকাশ্যে এলো বলিউড অভিনেত্রীর। বরমালা অনুষ্ঠানের ছবিও ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত ২৩ মার্চই নাকি উদয়পুরে বিয়ে করেছেন তাপসী। পাত্র প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়। তাপসী পান্নুর বিয়ের ভিডিওতে দেখা যায়, বলিউডের অন্য নায়িকাদের মতো লেহেঙ্গা নয়, বরং চুড়িদার পরেই বিয়ে সেরেছেন নায়িকা।

ভিডিওতে দেখা গেছে, শেরওয়ানি পরে দাঁড়িয়ে তাপসীর বিদেশি বর। উল্টো দিকে ফুল দিয়ে ঢাকা চাঁদোয়ার নিচে নাচতে নাচতে আসছেন তাপসী। হাতে চূড়া, পরনে লাল সালোয়ার কামিজ, চুলে বেণী, চোখে সানগ্লাস— একেবারে পাঞ্জাবি কনে। 

আজকাল বিয়েতে প্যাস্টেল রঙের লেহেঙ্গাতেই সাজার চল উঠেছে বলি নায়িকাদের। রাকুলপ্রিত থেকে কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া সবাইকে সে সাজেই দেখা গেছে। তবে সেদিক থেকে একেবারে ছকভাঙা তাপসী। 

মালাবদলের পরই একে অপরের গালে চুম্বন এঁকে দেন তারা। খুব বেশি আয়োজন নেই; বরং খানিক সাদামাঠাভাবেই বিয়েটা সেরেছেন তারা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by HT City (@htcity)

Advertisement

তাপসী পান্নু বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম