Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবিরের সঙ্গে প্রেমের 'আলাপ' মিমির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পিএম

আবিরের সঙ্গে প্রেমের 'আলাপ' মিমির

Advertisement

'রক্তবীজ'-এর হাত ধরে প্রথমবার কাছাকাছি এসেছিলেন আবির-মিমি। ফের একবার জনপ্রিfয় অনস্ক্রিন এই জুটির 'আলাপ' জমবে। এবার রোমান্টিক জুটি হিসাবেই ধরা দেবেন তারা। প্রেমিক-প্রেমিকা হয়ে ‘আলাপ’ সিনেমায় ভালোবাসার গল্প শোনাতে আসছেন তারা।

ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন লিখেছে, ‘আলাপ’ সিনেমায় আবির ও মিমির লুক ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

নির্মাতা প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় ‘আলাপ’ প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। বিকাশ চাকী বলেছেন, আগামী ২৬ এপ্রিল মুক্তি পাবে মিমি ও আবিরের ‘আলাপ’।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সংগীত পরিচালনায় আছেন অনুপম রায়।

মিমি বলেন, আবিরদা আমার কাছে পরিবারের মতো। যখন আমি এই ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতাম না, তখন আবিরদা আমার পাশে ছিলেন। আবিরদার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আমি আজও আলোচনা করতে পারি। আমাদের দুজনের মধ্যে দারুণ একটা বোঝাপড়া রয়েছে।

আর আবির বলেন, এই ছবিটা একেবারেই রোমান্সে ঠাসা। প্রেমেন্দুদার গল্প বলার ধরনটা বরাবরই খুব আলাদা। এই সিনেমাতেও সেই রকমই দেখা যাবে।

সিনেমায় মিমি ও আবিরের পাশাপাশি স্বস্তিকা দত্ত, তন্বী লাহা রায় ও কিঞ্জল নন্দা কাজ করেছেন।

Advertisement

রক্তবীজ আবীর মিমি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম