Logo
Logo
×

Advertisement

বিনোদন

ধারের টাকা না দেওয়ায় অঞ্জনাকে লিগ্যাল নোটিশ ডিপজলের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৩:৪২ পিএম

ধারের টাকা না দেওয়ায় অঞ্জনাকে লিগ্যাল নোটিশ ডিপজলের

মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা অঞ্জনা।

Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নির্বাচন সামনে রেখে সরব হয়ে উঠেছে এফডিসি। মিশা-ডিপজলের প্যানেলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ প্যানেলে নির্বাচন করছেন চিত্রনায়িকা অঞ্জনা। 

এর মধ্যেই চেক ডিসঅনারের জন্য চিত্রনায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এ বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচ-বাংলা ব্যাংকের একটি চেক দেন। 

তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য ডিপজল অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান।

Advertisement

ডিপজল অঞ্জনা চিত্রনায়িকা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম