Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পাঁচ শিল্পীর ঈদে ‘পরিচয়’

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৩:২২ এএম

পাঁচ শিল্পীর ঈদে ‘পরিচয়’

Advertisement

ঈদ উপলক্ষ্যে নির্মিত একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন পাঁচ অভিনয়শিল্পী তারিক আনাম খান, ডলি জহুর, শাহরিয়ার নেওয়াজ জনি, স্বর্ণলতা দেবনাথ ও সারিকা। নাম ‘পরিচয়’। 

এটি লিখেছেন পারভেজ ইমাম ও পরিচালনা করেছেন বি ইউ শুভ। প্রচার হবে এটিএন বাংলায়। 
এতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘গল্পটা ভালো ছিল। সবাই নিজ নিজ চরিত্রে ভালো করার চেষ্টা করেছেন।’ 

স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘তারিক আনাম স্যারের সঙ্গে কাজ করার সুযোগ সব সময় সৌভাগ্যের। আমি আমার চরিত্রটিতে অভিনয়ের জন্য অনেক শ্রম দিয়েছি। জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পারব, তবে দর্শকের ভালো লাগতে পারে।’ 

জনি বলেন, ‘আমার বিশ্বাস পরিচয় দর্শকের ভালোবাসায় একটি ভালো নাটকেই পরিণত হবে।’
 

Advertisement

শিল্পী ঈদ ‘পরিচয়’

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম