Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে পূজা-আদরের ‘লিপস্টিক’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০২:১৮ পিএম

ঈদে মুক্তি পাচ্ছে পূজা-আদরের ‘লিপস্টিক’

Advertisement

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। ছবিটির পরিচালনা করেছেন এল কামরুজ্জামান রোমান।  

ছবিটির ট্রেলারে দেখা যাচ্ছে— ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচির। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। 

সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এর পরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ।

ছবিটি নিয়ে অভিনেতা আদর আজাদ বলেন, গল্পটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে। এর ফাইটগুলোও দুর্দান্ত হয়েছে। পুরোপুরি রোমান্টিক না, বলা যায় রোমান্টিক থ্রিলার। সিনেমাটি দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।

এর আগে পূজা চেরি জানিয়েছিলেন, চিত্রনাট্য পড়ার সময়েই গল্পটির প্রেমে পড়ে যান তিনি। 

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, বরদা মিঠুন, নাদের চৌধুরী, শিবলু মৃধা  প্রমুখ।

Advertisement

ঈদে মুক্তি পাচ্ছে পূজা আদর লিপস্টিক

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম