Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদের দিন মাকে যেভাবে স্মরণ করলেন আরিফিন শুভ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পিএম

ঈদের দিন মাকে যেভাবে স্মরণ করলেন আরিফিন শুভ

Advertisement

প্রায় মাস তিনেক হলো মা হারিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। শোকের নদী এখনও শুকায়নি। ঈদে মায়ের অভাব তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। তাইতো মায়ের স্মৃতি ধরে রাখতে এবার ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন শুভ। সঙ্গে গলায় পরেছেন মায়ের চেনও। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন নায়ক।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন শুভ। সেখানে তাকে দেখা যাচ্ছে মায়ের কবর জিয়ারত করতে। অন্য ছবিতে মৃত মায়ের ছবি। ক্যাপশনে লিখেছেন, যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না।

এরপর মায়ের উদ্দেশে নায়কের বার্তা, মা, দেখতে দেখতে তোমার যাওয়ার প্রায় ৩মাস। এখনও বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে। আমি কি ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছ।

শোকার্ত শুভ আরও লিখেছেন, সবকিছু কেমন যেনো হয়ে গেল। পেশায় অভিনয় শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই। চেষ্টা চলছে।

এরপর লেখেন, তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা। আজ যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডেরা বলল এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগল এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডেরাও তোমাকে এই ৮/৯ বছর নোটিশ করেছে।

মায়ের গলার চেইনও নিজের গলায় ঝুলিয়েছেন শুভ। এ নিয়ে লিখেছেন, এবার তোমার গলার চেইনটা নিজেই পরলাম। কিন্তু আমাদের ঐ খুনসুটি করা আর হলো না যে আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না।

সবশেষে অভিনেতা লিখেছেন, তোমার সাথে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সকল মাকে ঈদ মোবারক।

Advertisement

আরিফিন শুভ মা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম