Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদ শুভেচ্ছাবার্তায় যা বললেন শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পিএম

ঈদ শুভেচ্ছাবার্তায় যা বললেন শাকিব খান

Advertisement

ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা। ইতোমধ্যে এর পোস্টার ও তিনটি গান প্রকাশ হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদের আগের দিন এক ভিডিওবার্তায় সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানালেন শাকিব খান। একইসঙ্গে সবাইকে সিনেমা দেখার আহ্বান জানালেন এ তারকা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওর ক্যাপশনে শাকিব খান লেখেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন।’

‘পাশাপাশি চেষ্টা থাকে, আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী (এই ঈদ মৌসুমেই) সগৌরবে চলবে রাজকুমার। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে এগিয়ে যাব বহুদূর।’

প্রসঙ্গত, হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদে সর্বাধিক প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।

Advertisement

শাকিব খান রাজকুমার

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম