Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদে সন্তানকে দেখতে যাননি রাজ, জানালেন কারণ

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৩১ এএম

ঈদে সন্তানকে দেখতে যাননি রাজ, জানালেন কারণ

Advertisement

এবার একমাত্র ছেলে পূণ্যের সঙ্গে ঈদ উদযাপন করেছেন পরীমনি। সামাজিক মাধ্যম ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি আপলোড করেছেন পরীমনি।

জানা গেছে, বিচ্ছেদের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমনি। সংবাদমাধ্যমকে একাধিকবার জানিয়েছিলেন ছেলের কোনো খোঁজখবর নেন না রাজ। এবার জানা গেল গতকাল বৃহস্পতিবার ঈদের দিনও ছেলেকে দেখতে যাননি রাজ। সংবাদমাধ্যমকে রাজ নিজেই জানিয়েছেন বিষয়টি, সঙ্গে জানিয়েছেন কারণও।

তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা করা সম্ভব হয়নি। অস্বীকার করার উপায় নেই, বিচ্ছেদের পর আমার আর পরীর মধ্যে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেই। বিষয়টি এমন একটি জায়গা এখন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলের সঙ্গে দেখা করতে হবে। এ ব্যাপারে আমার আইনজীবী সেভাবে আমাকে নির্দেশনা দেবেন, সেভাবেই আমাকে চলতে হবে। তবে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে আমার সন্তান। সে হাসিখুশিতে সুন্দরভাবে বেড়ে উঠছে। এটাই আমার সন্তানের জন্য দরকার ছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

রাজ এবারের ঈদ কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া। সেখানে গ্রামে বসে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন তিনি। ঈদ উপলক্ষে রাজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবি তিনটি হলো ‘কাজলরেখা, ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’। মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে সিনেমাগুলো। 

Advertisement

ঈদুল ফিতর পরীমনি রাজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম