Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘তুফান’র জন্য ভারতে উড়ে গেলেন শাকিব খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৯:২৫ এএম

‘তুফান’র জন্য ভারতে উড়ে গেলেন শাকিব খান

Advertisement

'তুফান' সিনেমার শুটিং করতে ভারতে গেছেন ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে।

গতকাল শনিবার সন্ধ্যায় ভারতে যান তিনি। সেখানে সিনেমাটির শুটিং শুরু হবে ১৫ এপ্রিল থেকে, চলবে টানা একমাস।

এ সিনেমায় থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের যিশু সেনগুপ্তের।

সিনেমাটির ঘোষণার দিন শাকিব খান বলেছিলেন, 'দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা এই সিনেমায় লগ্নি করছে। আমরা একটি স্বপ্ন নিয়েই যৌথভাবে এগুচ্ছি—সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর।'

তিনি বলেন, 'আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকার ব্যবসা করবে। হতে পারে তুফান আমাদের সেই সুযোগ এনে দেবে।'

'তুফান' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আলফা আই, ভারতের এসভিএফ এবং চরকি।

Advertisement

শাকিব তুফান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম