Logo
Logo
×

Advertisement

বিনোদন

রুক্মিণীর ফেসবুক প্রোফাইল হ্যাক, সতর্কবার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০১:১৪ পিএম

রুক্মিণীর ফেসবুক প্রোফাইল হ্যাক, সতর্কবার্তা

Advertisement

হ্যাকারদের কবলে রুক্মিণী মৈত্রের ফেসবুক প্রোফাইল। ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেই এ কথা জানিয়েছেন অভিনেত্রী। 

তিনি লিখেছেন, “আমার ফেসবুক প্রোফাইল সম্ভবত হ্যাক করা হয়েছে। সকাল থেকে এই বিষয়ে প্রচুর মেসেজ পেয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা করছে আমার টিম।”

এই পোস্টের ঠিক দু’ঘণ্টা ব্যবধানে আরও একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন তিনি। “আপনাদের সকলকে জানানো হচ্ছে, আমার ফেসবুক পেজ থেকে অথবা আমার ছবি দেওয়া নিশা নামের কোনও আইডি থেকে যোগাযোগ করা হলে দয়া করে কেউ উত্তর দেবেন না। এখনও আমার প্রোফাইল উদ্ধারের কাজ চলছে”, লিখেছেন অভিনেত্রী।

দু’দিন আগে ‘বুমেরাং’ ছবি সংক্রান্ত শেষ পোস্ট ছিল অভিনেত্রীর প্রোফাইলে। তার পরে শনিবার অস্পষ্ট কিছু লেখা ও ছবি দিয়ে মোট পাঁচটি পোস্ট করা হয়েছে প্রোফাইলে। যা থেকে কার্যত স্পষ্ট , অভিনেত্রীর প্রোফাইল হ্যাক করা হয়েছে।

Advertisement

রুক্মিণী মৈত্র ফেসবুক

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম