Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

৩০ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় কোরীয় গায়িকা 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম

৩০ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় কোরীয় গায়িকা 

Advertisement

জনপ্রিয় কোরীয় গায়িকা পার্ক বো রাম মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গায়িকার এজেন্সি জানুদু এন্টারটেইনমেন্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, একজন পরিচিত ব্যক্তির বাসায় আরও দুজন নারীর সঙ্গে ছিলেন বো রাম। সেখানে হঠাৎ হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর রাত ১১টার দিকে মৃত্যু হয় এ তারকার।

গায়িকা বো রামের আকস্মিক মৃত্যুর ঘটনা উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

এ গায়িকা মৃত্যুর ঠিক দশ দিন আগে গত ৩ এপ্রিল ‘আই মিস ইউ’ শিরোনামে একটি একক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। সম্প্রতি একটি ফুল অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে তার এজেন্সি।

২০১০ সালে ‘সুপারস্টার কেটু’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বো রাম। এরপর ২০১৪ সালে ‘বিউটিফুল’ শিরোনামের গানের মাধ্যমে গায়িকা হিসেবে ডেবিউ হয় তার।

Advertisement

কোরীয় গায়িকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম