Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়েবার্ষিকীতে রণবীরকে অন্যরকম শুভেচ্ছা আলিয়ার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০২:১৩ পিএম

বিয়েবার্ষিকীতে রণবীরকে অন্যরকম শুভেচ্ছা আলিয়ার

Advertisement

২০২২ সালের ১৪ এপ্রিল, সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। রোববার (১৪ এপ্রিল) ছিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এ উপলক্ষ্যে বরকে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আলিয়া পোস্ট করেন একটি অদেখা ছবি।

ক্যাপশনে আলিয়া লেখেন— ‘দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটাব।

সাদা-কালো সেই ছবির সঙ্গে আলিয়া একটি বৃদ্ধ দম্পতির অ্যানিম্যাটেড ছবিও পোস্ট করেছেন। আর তার পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কাপুর দম্পতি।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ের পর ফুটফুটে কন্যাসন্তান এসেছে তাদের কোলে। স্বামী-স্ত্রী হওয়ার পাশাপাশি এখন তারা খুদে রাহার মা-বাবার দায়িত্ব পালনে ব্যস্ত। অন্যদিকে তারকা দম্পতির ঝুলিতেও একগুচ্ছ কাজ। 

এককথায়, রণবীর-আলিয়া বর্তমানে বলিউডের ‘পাওয়ার কাপল’। তাই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে যেভাবে স্বামী রণবীরকে ভালোবাসা জানালেন আলিয়া তা নিয়ে এখন ইনস্টাতে চলছে আলোচনা।

Advertisement

রণবীর আলিয়া

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম