Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘আদম’ নির্মাতা আবু তাওহীদ হিরণ আর নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৭:০২ পিএম

‘আদম’ নির্মাতা আবু তাওহীদ হিরণ আর নেই

Advertisement

তরুণ চলচ্চিত্র নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন। গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘আদম’ সিনেমার পরিচালক তিনি। 

পরিচালক সমিতির উপ-মহাসচিব অপূর্ব রানা বলেন, আজ সোমবার সকাল ৬টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় নির্মাতা আবু তাওহীদ হিরণ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার পরিবার খুলনায় থাকেন। আমরা তার লাশ সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।

জানা গেছে, ভোরে হিরণ বাসার কেয়ারটেকারকে কল দিয়ে জানান, তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। কেয়ারটেকার দ্রুত পৌঁছলেও রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে পারেননি। পরে প্রতিবেশীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।

আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ সিনেমায় অভিনয় করেছিলেন- ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। এছাড়া তার পরিচালনায় ‘রং রোড’ নামে একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।
 

Advertisement

নির্মাতা আবু তাওহীদ হিরণ আর নেই

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম