Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছেলে না মেয়ে, জানালেন রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১১:৩৪ এএম

ছেলে না মেয়ে, জানালেন রণবীর

Advertisement

সেপ্টেম্বরেই দীপিকা-রণবীরের বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। বিয়ের পাঁচ বছর পেরোতেই বাবা-মা হতে চলেছেন  তারা। শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী। যদিও দীপিকাকে দেখে তা বোঝার উপায় নেই। 

অনেকে অবশ্য ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন দম্পতি। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তারা। তবে ছেলে নাকি মেয়ে চান, সেই প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন রণবীর সিং।

সন্তানের নাম ইতোমধ্যেই ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিং। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন। যদিও একটা সময়ে রণবীর জানিয়েছিলেন তার কন্যাসন্তান চাই। একেবারে দীপিকার মতো দেখতে হবে যাকে। তবে সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।’

Advertisement

দীপিকা রণবীর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম