Logo
Logo
×

Advertisement

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না মৌসুমী-ফেরদৌস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১০:১২ এএম

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না মৌসুমী-ফেরদৌস

Advertisement

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমী। দেশের বাইরে থাকার কারণে তারা ভোট প্রদান করতে পারছেন না।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে। আগামী ২০-২১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এ অতিথি হিসেবে থাকবেন তিনি। সেখানে তার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ফলে আজ শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না এ তারকা সাংসদ।’

বর্তমানে চিত্রনায়িকা মৌসুমী আমেরিকাতে অবস্থান করছেন। মৌসুমীর মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছরটা তাকে আমেরিকায় থাকতে হবে। ফলে শিল্পী সমিতির নির্বাচনে আজ ভোট দিতে পারছেন না এই তারকা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। মধ্যাহ্নবিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোট। গণনা শেষে আজই ফল প্রকাশ করা হবে। ২১ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো— মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।

Advertisement

শিল্পী সমিতির নির্বাচন মৌসুমী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম