Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে লাল হৃদয়ের ইমোজি দিলেন রাই সুন্দরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে লাল হৃদয়ের ইমোজি দিলেন রাই সুন্দরী

Advertisement

বচ্চন পরিবারে নাকি নিত্য অশান্তি! শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি মোটেই পটছে না ঐশ্বরিয়ার। এর জেরেই নাকি টালমাটাল ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য, মাস কয়েক ধরেই এমন গুঞ্জন মাথাচাড়া দিয়েছে বলিউডে। 

এর পরই সামাজিক মাধ্যমে শোরগোল বিচ্ছেদ চূড়ান্ত অ্যাশ-অভির! ২০ এপ্রিল অভিষেক-ঐশ্বরিয়ার ১৭তম বিবাহবার্ষিকী, এদিনও দিনভর পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা। চাপা উত্তেজনার মাঝে এদিন প্রায় মধ্যরাতে একফ্রেমে ধরা দিলেন দুজনে, সঙ্গী তাদের বেঁধে থাকার কারণ আরাধ্যা! এদিন ইনস্টাগ্রামে লাল হৃদয়ের ইমোজি এঁকে ছবি শেয়ার করেন নীল নয়না সুন্দরী। 

মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, সেলফিটি তুলেছেন ঐশ্বরিয়া। নায়িকার ভুবন মাতানো নয়ন যুগলকে ছাপিয়ে এই ছবিতে নজরকাড়া আরাধ্যা। মাস কয়েকেই যেন অনেকটা বড় হয়ে গেছে সে! তার টানা চোখ, অমলিন হাসি আর নতুন হেয়ার স্টাইলে বুঁদ নেটপাড়া। 

ঐশ্বরিয়ার এই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক। বোঝাই যাচ্ছে, ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটা কাটিয়েছেন তারা।  ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে সেরেছিলেন তারা, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম আরাধ্যার।

Advertisement

ঐশ্বরিয়া অভিষেক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম