Logo
Logo
×

Advertisement

বিনোদন

ডিপফেকের শিকার হয়ে থানায় গেলেন রণবীর সিং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম

ডিপফেকের শিকার হয়ে থানায় গেলেন রণবীর সিং

Advertisement

বলিউড অভিনেতা রণবীর সিং ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন। ভিডিওতে দেখা যায়, কংগ্রেসের সমর্থনে প্রচার করতে এবং মোদির সমালোচনা করতে দেখা যায় অভিনেতাকে। 

হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, এবার ভিডিও প্রচারকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রণবীর। মামলার তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন রণবীরের মুখপাত্র।

অভিনেতার এআই-জেনারেটেড ক্লিপটিতে দেখা যায় কংগ্রেসকে সমর্থন করছেন তিনি। ভিডিওতে অভিনেতাকে মোদির সমালোচনা করে বলতে শোনা যায়, দেশের জনগণের সব সমস্যা এবং বেকারত্ব উদযাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে ১৯ এপ্রিল নিজের এক্স অ্যাকাউন্টে রণবীর লিখেছেন, ডিপফেক থেকে নিজেদের বাঁচান বন্ধুরা।

জানা গেছে, মূল ভিডিওটি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া একটি সাক্ষাৎকার ছিল। সেখানে এই অভিনেতা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

এর আগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করছেন। এ ঘটনায় আমির খান থানায় মামলাও করেছেন।

Advertisement

ডিপফেক শিকার থানা রণবীর সিং

Advertisement

আরও পড়ুন

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন দিঘী

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন দিঘী

শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, কেমন ছিল জিমের স্বপ্নযাত্রা?

শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, কেমন ছিল জিমের স্বপ্নযাত্রা?

জীবনসঙ্গীর মধ্যে যে পাঁচ গুণ চান সাই পল্লবী

জীবনসঙ্গীর মধ্যে যে পাঁচ গুণ চান সাই পল্লবী

পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখকে দেখতে গিয়েছিলেন কীর্তি সুরেশ

পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখকে দেখতে গিয়েছিলেন কীর্তি সুরেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম